ঢাকাশনিবার , ২৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া কড়ইয়া ২০প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও শ্রী শ্রী রামচন্দ্র  দেবের ৩৪তম বার্ষিকী মহোৎসব পালিত 

শান্তু ধর
নভেম্বর ২৯, ২০২৫ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৫নং ওয়ার্ডের  সার্বজনীন হরি মন্দিরে বিশ্ব শান্তি ও মানব জাতির মঙ্গল কামনায়  ২০প্রহর ব্যাপী নাম সংকীর্তন ও শ্রী শ্রী রামচন্দ্র  দেবের ৩৪তম বার্ষিকী অনুষ্ঠান আনন্দ ঘন ও উৎসব মূখর পরিবেশে   পালিত হয়েছে।

গেলো ২৬শে নভেম্বর রোজ বুধবার গঙ্গা আবাহন ও উৎসবাধিবাস তৎরর নাম সংকীর্তন শুরু।বিভিন্ন আলোকসজ্জা সাজিয়ে ঢাক ঢোল জুরি কাশি বাঁশি, শঙ্খ বাজিয়ে উলু ধন্নিতে আর মধুর হরিনাম সংকীর্তন মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে শ্রী শ্রী রামচন্দ্র দেবের ৩৪তম বার্ষিকী মহোৎসব।কীর্তন চলাকালীন সময়ে সময়ে দূর দূরান্ত থেকে আশাসহ সকল ভক্তের জন্য প্রসাদের সু- ব্যবস্থা রয়েছে।

ইতিমধ্যে হাজারো ভক্তের সমাগমে মুখরিত হয়েছে মন্দির প্রাঙ্গন। ১১ই অগ্রহায়ন ২৮শে নভেম্বর রোজ শুক্রবার অহোরাত্র শ্রীনাম সংকীর্তন,  মধ্যাহৃে শ্রী শ্রী কৈবল্য নাথের পূজা,  ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ এবং সন্ধ্যায় শ্রী শ্রী তো নারায়ণের সেবা পূজা অনুষ্ঠিত হবে। ২৯শে নভেম্বর রোজ শনিবার প্রভাতে শ্রীশ্রী নাম সংকীর্তন এর সমর্পণ ঘটবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।