শাহরাস্তিতে প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা সম্পন্ন হয়েছে।
২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পি পি এম (বার), প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাকসুদ আলম, উপজেলা প্রকৌশলী মোঃ মাইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সরোয়ার আলম, পল্লী বিদ্যুতের ডিজিএম
মোঃ নিজাম উদ্দিন সামর্স, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ ,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ শাহজাহান, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ আবু হাসান,মেহের ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, শাহারাস্তি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ ইমাম হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোতালেব খান, দারিদ্র্য বীমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া, মেহার উওর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম, রায়শ্রী উওর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশু, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন চেয়ারম্যান ডাঃ আবদুর রাজ্জাক, সূচীপাড়া উওর ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন লিটন,সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাব উদ্দিন হেলাল , মেহার দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রুহুল আমিন, চিতোষী পশ্চিম ইউনিয়নের জোবায়েদ কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলম বেলাল, ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান পাটোয়ারী প্রমুখ।
মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ,মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ বিভিন্ন সমস্যার বিষয়ে বক্তারা বক্তব্য রাখেন।
