ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দেলোয়ার পাটোয়ারী’র মৃত্যুতে গভীর শোক

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ২৫, ২০২৫ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি পৌরসভা ১ নং ওয়ার্ড কাজিরকামতা পাটোয়ারী বাড়ি নিবাসী শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম মাহফুজুল হক পাটোয়ারীর বড় ভাই, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক চাঁদপুর কন্ঠ ও মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি, চাঁদপুর ট্রিবিউন এর প্রধান সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের ফুফাতো ভাই, শাহরাস্তি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন ভূঁইয়া ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদারের মামা মোঃ দেলোয়ার হোসেন পাটোওয়ারী, ২৫ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় ঢাকার হসপিটালে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

আজ বাদ মাগরিব মরহুমের নামাজের জানাজা কাজিরকামতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে ।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বাদ মাগরিব নামাজে জানাজায় উপস্থিত হওয়ার জন্য আত্মীয়-স্বজন, রাজনৈতিক, শুভাকাঙ্ক্ষী ,সামাজিক সহ বিভিন্ন স্তরের সবাইকে আহবান জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।