ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে দেড় হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াত প্রার্থীর শোভাযাত্রা

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ২২, ২০২৫ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দেড় সহস্রাধিক বাইকে নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা করেছেন চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী।

শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলা সদরস্থ বাসস্ট্যান্ড থেকে এই শোভাযাত্রা বের হয়। এরপর শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে বাইক ছাড়াও বিভিন্ন যানবাহনে এই নেতার সমর্থকরা অংশগ্রহণ করেন।

 

শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, তারা কেউই এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। সকলেই ব্যর্থ হয়েছে। সেইজন্য মানুষ এখন বিকল্প চিন্তা-ভাবনা করছেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র পরীক্ষিত দল। এদেশের মানুষের জানমাল হেফাজতসহ মানুষকে সুখ ও স্বাচ্ছন্দ্যে নিরাপদ জীবন যাপন নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই এবারের নির্বাচনে মানুষ জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট হচ্ছে। প্রতিনিয়ত মানুষ তাদের সমর্থন ব্যক্ত করছেন। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনসহ সর্বত্রই জামায়াতে ইসলামীর বিজয় হবেই।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইউনুছ হেলাল, সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার সেক্রেটারি মো. হারুন অর রশীদ, পৌর জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।