ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডাঃ আহসানুল কবির সহকারী অধ্যাপক কার্ডিওলজি পদে  পদোন্নতি পাওয়ায় পপুলার হাসপাতালের সংবর্ধনা 

নোমান হোসেন আখন্দ
নভেম্বর ১৮, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট, সাবেক শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালট্যান্ট, শাহরাস্তি পপুলার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ আহসানুল কবির, সহকারী অধ্যাপক কার্ডিওলজি  পদে পদোন্নতি পাওয়ায় শাহরাস্তি উপজেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন ও পপুলার হাসপাতাল পরিবারের  পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা  দেয়া হয়েছে।

 

১৮ ই নভেম্বর বুধবার বিকেলে পপুলার হাসপাতাল মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শাহরাস্তি উপজেলা প্রাইভেট হাসপাতাল এসোসিয়েশন সভাপতি সেলিম পাটোয়ারী লিটন, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মাধু, শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: আফতাব উদ্দীন,  শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ,   পপুলার হাসপাতালের পরিচালক সাইফুল কবির সুমন, পরিচালক   মাহফুজুল কবির, পপুলার হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা: তাসলিমা আক্তার, পপুলার হাসপাতালের মেডিকেল অফিসার ডা:সাকিব কাউছার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।