ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতির জন্মদিনে সদস্যদের ফুলেল শুভেচ্ছা

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১৮, ২০২৫ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা এবং সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দফতর সম্পাদক মো. মহিউদ্দিন।

কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এতে শুভেচ্ছা বিনিময় করেন সদস্য মো. হাসানুজ্জামান, আবু মুসা আল শিহাব, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান প্রমুখ।

শাহরাসি প্রেস ক্লাবের সভাপতিকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে সদস্যরা বলেন, শাহরাস্তির দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার পথচলায় কাজল শুধু একজন সভাপতি নন—তিনি আত্মমর্যাদার দৃঢ় প্রতীক, প্রতিশ্রুতির অটল সৈনিক, আস্থার নিরাপদ ঠিকানা এবং বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে তার দৃঢ় নেতৃত্ব সদস্যদের প্রেরণা ও শক্তির উৎস। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতিকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান  মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

অনুষ্ঠানে সদস্যরা বলেন, শাহরাস্তির দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার পথচলায় কাজল শুধু একজন সভাপতি নন—তিনি আত্মমর্যাদার দৃঢ় প্রতীক, প্রতিশ্রুতির অটল সৈনিক, আস্থার নিরাপদ ঠিকানা এবং বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে তার দৃঢ় নেতৃত্ব সদস্যদের প্রেরণা ও শক্তির উৎস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।