ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর নৌ-পুলিশের স্পিডবোট চালক কুদ্দুস গাজী আটক

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১৫, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে নৌ-পুলিশের স্পিডবোট চালক কুদ্দুস গাজীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার রাতে শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কুদ্দুস গাজী নদীতে জেলেদের ভয়ভীতি দেখিয়ে জাল,নৌকা জব্দের হুমকি দিয়ে অর্থ আদায় করতেন। জেলেদের অভিযোগ, বৈধ জাল ব্যবহার করলেও তাকে নিয়মিত চাঁদা দিতে হতো।

সম্প্রতি চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও হাইমচর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক হাইমচরে জেলেদের সঙ্গে মতবিনিময় করেন। ওই সময় জেলেরা কুদ্দুস গাজীসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ তুলে ধরেন। পরে তিনি বিষয়টি তদন্তের জন্য মডেল থানা পুলিশকে জানান।

অভিযোগের সত্যতা পাওয়ার পর শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ কুদ্দুস গাজীকে আটক করে।

আটকের খবর ছড়িয়ে পড়লে জেলে পল্লিতে স্বস্তি নেমে আসে। অনেকে খুশিতে মিষ্টি বিতরণ করেন। জেলে আব্দুস সালাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে বোট চালক কুদ্দুস গাজীর দ্বারা আমরা হয়রানির শিকার হয়েছি পুলিশ ব্যবস্থা নেওয়ায় আমরা স্বস্তি পেয়েছি।

মডেল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার উদ্দিন বলেন,কুদ্দুস গাজী নামে একজনকে আটক করা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।