ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে সুপারি গাছ ভেঙে পড়ে বৃদ্ধের মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১৪, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে রাতের আঁধারে সুপারি পারতে গিয়ে গাছ ভেঙে পড়ে আবিদুর রহমান আবু (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন টেলু জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে মুসল্লিরা বাড়ি ফেরার সময় চরপাড়া গ্রামের বেপারী বাড়ি ও মালি বাড়ি সংলগ্ন শ্মশান বাগানে সুপারি গাছের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। কাছে গিয়ে তারা পরিচয় নিশ্চিত হন।

তিনি আরও বলেন, মরদেহের অবস্থান দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুপারি পাড়তে ওঠার সময় গাছটি ভেঙে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। লাশের পাশেই ভাঙা সুপারি গাছও দেখা গেছে। এরপর পুলিশকে সংবাদ দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, আবিদুর রহমান আবু নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।