শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের জনিকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আবু তাহের জনি উপজেলার দৈকামতা হাছান আলী জমিদার বাড়ির বাহার মিয়ার ছেলে। সন্ত্রাস দমন আইনে বৃহস্পতিবার সকালে উপজেলার সূচীপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি মডেল থানার (ওসি) আবুল বাসার জানান, সন্ত্রাস দমন আইনে তাকে আটকের পর ঐদিন আদালতে পাঠানো হয়েছে
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
