ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

শাহরাস্তি প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৪ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে পুকুরের পানিতে ডুবে সুপ্রিয়া আফরান সোহা নামের ৯ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই গ্রামের মো. শফিউল আলমের মেয়ে।

জানা গেছে, এদিন সুপ্রিয়া আফরান সোহা নিজ পরিবার ও বাড়ির অন্যান্য শিশুদের সাথেই খেলাধূলা করছিলো। খেলাধূলার এক ফাঁকে শিশুটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্য ও বাড়ির লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশু সুপ্রিয়া আফরান সোহাকে মৃত ঘোষণা করলে উপস্থিত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠে। এই ঘটনায় শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে আসে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে শিশু সোহাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এসময় তিনি যেসব পরিবারে ছোট বাচ্ছা রয়েছে এবং সাঁতার জানেনা। সেসব পরিবারের সদস্যদের আরও বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।