ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আট বছর পর ভারত থেকে আপেল আমদানি শুরু

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১০, ২০২৫ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রায় আট বছর পর ভারত থেকে আবার আপেল আমদানি শুরু করা হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীর বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বাসস।

হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা এম আর জামান বাঁধন বলেন, দীর্ঘদিন পর এই বন্দর দিয়ে আপেল আমদানি শুরু হয়েছে। প্রতি টন আপেল ৭০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে। আপেল যেহেতু কাঁচাপণ্য, তাই দ্রুত ছাড় করণে আমদানিকারকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

সূত্র :  বাসস।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।