ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালীর উদ্যোগে সহস্রাধিক মানুষের ফ্রি চিকিৎসাসেবা

এইচ এম আরিফ হোসেন
নভেম্বর ১০, ২০২৫ ১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

লায়ন ক্লাব অব চাঁদপুর রূপালীর উদ্যোগে ৫ শতাধিক অসহায় রোগীকে ফ্রি চিকিৎসাসেবা এবং লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ উপলক্ষে গ্র্যান্ড র‌্যালির আয়োজন করা হয়েছে।

৮ নভেম্বর শনিবার চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর হাই স্কুল প্রাঙ্গণে লায়ন বর্ষ ২০২৫–২৬ এর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েলের সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মো. গোলাম হোসেন টিটোর সঞ্চালনায় দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সেবা মাস উপলক্ষে আয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্থানীয় সহস্রাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, দন্ত চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বনাঢ্য র‌্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন্স জেলা ৩১৫ বি-৩ এর গভর্নর লায়ন মাসুদুজ্জামান মাছুম। তিনি বলেন, লায়ন্স ক্লাবের মূল লক্ষ্য হলো “আমরা সেবা করি” মন্ত্র নিয়ে মানবতার কল্যাণে কাজ করা। বিশ্বব্যাপী দৃষ্টি সংরক্ষণ, ডায়াবেটিস সচেতনতা, যুব উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, দুর্যোগ ত্রাণ ও ক্ষুধা নিবারণসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে লায়ন্স ক্লাব। চাঁদপুর রূপালী ক্লাবও একই লক্ষ্য বাস্তবায়নে মাঠে কাজ চালিয়ে যাচ্ছে।

র‌্যালি শেষে প্রধান অতিথি ফ্রি চিকিৎসা সেবার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লায়ন্স ক্লাবের লায়ন আব্দুল্লাহ খালেক ও লায়ন আবুল বাসার।

এছাড়া উপস্থিত ছিলেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট আরমান চৌধুরী, ফয়সাল আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া, অ্যাড. সেলিম আকবর, আইপিপি খোরশেদ আলম বাবুল, ট্রেজারার লায়ন মো. সৈয়দ হোসেন, নিউ অ্যাডভাইজার আবুল কালাম আজাদ, নিউ ইলেক্ট প্রেসিডেন্ট ঈশিতা আক্তারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।