ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৯, ২০২৫ ১১:০৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। একই প্রজ্ঞাপনে আরও ১৩ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

নতুন জেলা প্রশাসক পাওয়া জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ এবং চাঁদপুর।

চাঁদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক আহমেদ মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদে কর্মরত ছিলেন।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে চাঁদপুর জেলার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।