ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে আবাসিক হোটেলে পরিছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৯, ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে পুরাতন বাসট্যান্ড এলাকায় ভাই ভাই আবাসিক হোটেলে সালাহউদ্দিন(২৫) নামে পরিচ্ছন্নতা কর্মীর আত্মহত্যার খবর পাওয়া গিয়েছে।

 

শনিবার সকালে হোটেলের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, সালাহউদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। কাজের সূত্রে দীর্ঘদিন যাবত চাঁদপুরে অবস্থান করছিলো। দীর্ঘ কয়েক বছর ধরে চাঁদপুর গ্রীন হোটেলে বাবুর্চির কাজ করতেন, পাশাপাশি ভাই ভাই আবাসিক হোটেলে মজুরিতে পরিচ্ছন্নতার কাজ করতেন। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

 

আরো জানা যায়, গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, শুক্রবারে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালে ডাক্তার দেখিতে যান। সেখান থেকে এসে কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রাতে ডিউটিতে না যাওয়ায় খোঁজ নিতে এসে দেখে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে।

খবর পেয়ে ঘটনাস্থলে চাঁদপুর মডেল থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।