ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে চলতি রবি মৌসুমে ৫ শত ৮০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার 

শাহরাস্তি প্রতিনিধি
নভেম্বর ৭, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  ৬ ই নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ  মোঃ সাজ্জাদুর রহমান। তিনি জানান, কৃষিবান্ধব সরকার দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের অবস্থার উন্নতির অংশ হিসেবে  ২০২৫-২৬ অর্থ বৎসরে রবি মৌসুমে গম,সরিষা, চিনা বাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মুসুর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাহরাস্তি উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কৃষি প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন।
উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ শত ৮০ বিগা জমিতে উপকার ভোগী ৫ শত ৮০ জন কৃষক বিনামূল্যে এ বীজ ও সার সহায়তা পাবেন। এতে গম বীজ পাবেন ২৫ জন কৃষক ২০ কেজি, প্রতি কৃষক ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, সরিষা বীজ ৪ শত জন কৃষক পাবেন জনপ্রতি ১কেজি হারে, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, চিনা বাদাম বীজ ২০ জন কৃষক পাবেন ১০ কেজি ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি, পেঁয়াজ বীজ ২৫ জন পাবেন ১ কেজি, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, মুগ ডাল বীজ ৬০ জন কৃষক পাবেন ৫ কেজি, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, মশুর ডাল বীজ ৫০ জন কৃষক পাবেন ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ৫ কেজি হারে বিনামূল্যে এ সহায়তা পাবেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইউনুস পাটোয়ারীর পরিচালনায়  বিনামূল্যে বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মাকসুদ আলম, মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল সাদাফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নিবাস চন্দ্র দাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মকবুল হোসেন  প্রমুখ। সভায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, কৃষক ও কৃষাণী গণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।