ঢাকাবুধবার , ৫ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিদেশী ব্যান্ডের নকল প্রসাধনী তৈরি: কারখানার মালিককে অর্থদণ্ড

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ৫, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে বিদেশি ব্যান্ডের নকল প্রসাধনী উৎপাদন করার অপরাধে কারখানা মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

৫ নভেম্বর বুধবার বিকেলে যৌথ বাহিনীর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে এই অর্থদণ্ড দেয়া হয়। ‌অভিযুক্ত প্রসাধনী কারখানাটি হলো জসিম উদ্দিনের মালিকানাধীন জেএস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, চাঁদপুর শহরের বাবুরহাট বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালানো হয়। এসময় জে এস কনজুমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামে একটি কারখানায় বিদেশি ব্র্যান্ডের নকল সাবান ও শ্যাম্পু নকল উৎপাদন করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আব্দুল্লাহ আল ইমরান আরো জানান, অভিযুক্ত প্রতিষ্ঠানের সত্তাধিকারী জসিম উদ্দিন পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

এ সময় নকল ব্র্যান্ডের সাবান ও শ্যাম্পু ধ্বংস করা হয়।

বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মো: শাহরিয়ার খান এবং যৌথ বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।