ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে বাড়ির কাজের জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মনিরুল ইসলাম (৬২) নামে এক গ্রাম্য চিকিৎসকের মৃত্যু হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে চাঁদপুর সদর উপজেলার চরমেশা গ্রামের থাওদ্দার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের পল্লী চিকিৎসক মনির ডাক্তার হিসেবে পরিচিত।

স্বজনরা জানান, সকালে তিনি তার ফার্মেসি দোকানে ছিলেন। বাড়িতে কাজ ধরছেন, এ কারণে দোকান বন্ধ করে নিজের বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে গিয়েছিল। সেখানে একটি কাটা বাঁশ বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় মনিরুল ইসলাম। পরে চাঁদপুর সরকারি  জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

চাঁদপুর সদর  মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া  জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়।

পরে এ ব্যাপারে কোন সন্দেহ না থাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।