ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে ইয়াবা’সহ মাদক কারবারি সাদ্দাম গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
নভেম্বর ১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলবে ১৪৫ পিস ইয়াবাসহ সাদ্দাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) মতলব সরকারি কলেজের গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সাদ্দাম চাঁদপুর সদরের বিষ্ণুপুর গ্রামের সিরাজুল ইসলাম প্রধানের ছেলে। মতলব দক্ষিণ থানার ওসি সালেহ আহামদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘‘১৪৫ পিস ইয়াবা ও নগদ ৮ হাজার ৮০ টাকাসহ মাদক কারবারি সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।’’

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।