ঢাকাশুক্রবার , ৩১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাসে নারীকে হেনস্তা করা সেই হেলপার গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ৩১, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চলন্ত বাসে পোশাক নিয়ে এক নারীকে হেনস্তার অভিযোগে হেলপারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার নিজামুদ্দিন (৪৫) নামের হেলপারকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর একটি দল। তিনি রমজান পরিবহনের বাসের হেলপার। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৪ এর অপারেশন অফিসার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভিডিওতে নিজামউদ্দিনকে দেখা গেছে এক নারীকে মারতে।’

 

এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক বলেন, গ্রেপ্তার নিজামুদ্দিনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

২৯ অক্টোবর সিদরাতুল মুনতাহা রহমান নামে এক নারীকে হেনস্তার ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তার গায়ে হাত তোলেন।

 

ভুক্তভোগী সিদরাতুল মুনতাহা রহমান আজ ফেসবুকে এক ভিডিওবার্তায় নিজের পরিচয় জানিয়ে একটি পোস্ট দেন। লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ তিনি জানান, এ ঘটনার পর প্রশাসন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।