ঢাকাশুক্রবার , ২৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ-কচুয়া সড়কে সিএনজি ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ: আহত ছয়

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২৪, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ-কচুয়া সড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জের এইচ.জি. হেলথ কেয়ার হাসপাতালের সম্মুখে একটি সিএনজি অটোরিকশা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের পরপরই স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাছাকাছি এইচ.জি. হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয়রা জানান, হাজীগঞ্জ-কচুয়া সড়কটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল ও রাস্তায় বেপরোয়া ওভারটেকিং এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ বলে দাবি এলাকাবাসীর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।