ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে অনুমোদন ছাড়াই সার ও কীটনাশক বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ২১, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।

অভিযান চলাকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন,সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থে এবং বাজারে সঠিক মূল্য ও গুণগতমান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিব আব্দুল্লাহ বলেন, যাদের কাছে অনুমোদনহীন সার রয়েছে,তারা যেন তা বিক্রি না করে। অননুমোদিত ব্যবসা থেকে বিরত থেকে কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে সার বিক্রয় করতে হবে।”

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।