ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর ট্রিবিউন রিপোর্ট:
অক্টোবর ২১, ২০২৫ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তির নাম আবু মুছা,পিতা মো. গোলাম রসূল। তিনি রাজাপুর গ্রামের বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ,সঙ্গে ছিলেন এএসআই হাবিব,এএআই মোখলেস এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আবু মুছাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।