ঢাকাবৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জিপিএ ৫ পেয়ে এগিয়ে মেয়েরা

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১৬, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এ বছর চাঁদপুর জেলার ৬৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৪ হাজার ৩১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয় ৬ হাজার ৯৫৭ জন। জিপিএ ফাইভ পেয়েছে ২৭৬ জন পাশের হার ৪৮ দশমিক ৬২ ভাগ।

৬৯ কলেজের মধ্যে একটি কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কেউই পাস করেনি। জিপিএ ৫ এর মধ্যে এগিয়ে চাঁদপুর সরকারি মহিলা কলেজ। পাশের হারে এগিয়ে চাঁদপুর সরকারি কলেজ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা সদরের কলেজগুলো থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে‌।

চাঁদপুর সরকারি কলেজে সব বিভাগে অংশগ্রহণ করে ৫৪২ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয় ৪৯৩ জন। প্রাপ্ত জিপিএ ৭০। পাশের হার ৯০ দশমিক ৯৬ ভাগ।

চাঁদপুর সরকারি মহিলা কলেজে সব বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৭৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয় ৫৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। পাশের হার ৭৮ দশমিক ৩২ ভাগ।

চাঁদপুর আলামিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা অংশগ্রহণ করে ৫০৯ জন উত্তীর্ণ হয় ৩৮৩ জন জিপিএ-৫ পেয়েছে ৭ জন পাশের হার ৭৬ ভাগ।

এছাড়া জেলার মতলব দক্ষিণ উপজেলার জীবগাঁও জেনারেল হক উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে কেউই উত্তীর্ণ হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।