শাহরাস্তিতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সদস্য ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কুতুব উদ্দিন সোহাগ পাটোয়ারীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের খিলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার জানান, কুতুব উদ্দিন সোহাগকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়।
আটক সোহাগ ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের প্রসন্নপুর (নুরুল ইসলাম মাস্টার বাড়ি) গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
