ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে তালিকাভুক্ত তিন মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১১, ২০২৫ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক সহ মো. আলাউদ্দিন (২৮), আক্তার হোসেন গাজী (৪৮) ও মো. রুবেল (৩৮) নামে তিন কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার দিনগত রাত ১২টার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক কারবারি মো. আলাউদ্দিনকে চরকুমিরা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় দুই পিস ইয়াবা ট্যাবলেট।

অপরদিকে উপজেলার চরছন্না এলাকায় অপর অভিযানে গ্রেপ্তার হয় মাদক কারবারি হোসেন গাজী ও রুবেল। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা, ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোবাইল ফোন ও গাঁজা সেবনের সামগ্রী।

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারশেনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, গ্রেপ্তার মাদক কারবারি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহনের জন্য ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।