হাজীগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলে রবিউল আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে মা পারুল বেগম। বুধবার সকালে হাজীগঞ্জ থানায় ছেলে রবিউলের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।
রবিউল আলম (২১) হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়ন নিশ্চিন্তপুর বটসাহেব বাজার এলাকার শাহাজানের ছোট ছেলে।
অভিযোগকারী মা পারুল বেগম জানান, আমার দুই ছেলে। তার মধ্যে রবিউল প্রতিদিন মাদকাসক্ত হয়ে থাকে। মাদক বিক্রি করে মাদক খায়। তাকে বারবার সতর্ক করা হলেও কোনো কাজে আসে না। সে ঘরের গাভিসহ মালামাল চুরি করে। ছেলেকে নিয়ে আমাদের পরিবার অত্যন্ত বেকায়দায় পড়ে আছে।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, রবিউলের মা থানায় একটি অভিযোগ করেছেন। আমরা তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার চেষ্টা করছি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
