চাঁদপুরের হাজীগঞ্জে ৯ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মেলিটারি কে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মেলিটারি শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বিকেলেই হাজীগঞ্জ থানা পুলিশ তাকে আটক করে।
ঘটনার পর অভিযুক্ত সিরাজ মেলিটারি সকালে দুঃখ প্রকাশ করে দাবি করেন আমি শয়তানি করে আদর করেছি।
স্থানীয়দের অভিযোগ, সিরাজ মেলিটারির বিরুদ্ধে এর আগেও নারীদের অশোভন আচরণের অভিযোগ উঠেছিল। অন্তত দুইবার তাকে প্রকাশ্যে অন্য নারীদের কিস করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। তবে তখন বিষয়টি নিয়ে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসুফ প্রধানীয়া সুমন বলেন, “ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
হাজীগঞ্জ থানার কর্মকর্তারা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অভিযুক্তকে ছাড়িয়ে নিতে হাজীগঞ্জ থানায় গিয়েছিলেন স্থানীয় জামায়াত নেতা আব্দুল কাদের।
