ঢাকাবুধবার , ১ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ফ্যামিলি কার্ড নিয়ে নির্মিত নাটিকা প্রদর্শনী

চাঁদপুর ট্রিবিউন
অক্টোবর ১, ২০২৫ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্করের ৩১ দফার ২৪ দফার নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়ন নিশ্চিতে চাঁদপুরের কচুয়ায় ফ্যামিলি কার্ডের নমুনা কার্যক্রমের উদ্বোধন ও ফ্যামিলি কার্ড নিয়ে নির্মিত নাটিকা প্রদর্শনী করা হয়েছে।

‘নারীর হাতে আশার আলো’- এই প্রতিপাদ্যকে সামনে রেখেই মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ ফ্যামিলি কার্ড এর উদ্বোধন করা হয়।

 

অংশগ্রহণকারী নারীরা জানান, এমন সম্মানিত হওয়ায় প্রাণ খুলে নিজেদের সমস্যার কথা বলতে পারছি, দাবির কথা জানাতে পারছি।

এ সময় ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার নারী সদস্যরা অতিথি হিসেবে বক্তৃতা করেন।

কার্যক্রম প্রসঙ্গে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জানান, রাষ্ট্র কাঠামোর দফাগুলো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং জনগণের জীবনমান উন্নয়নের বাস্তব সমাধান। ফ্যামিলি কার্ড সেই ভাবনারই বাস্তব প্রতিফলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।