ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট লিটনের দেওয়া শিক্ষা উপকরণ পেল ৩৫০ জন শিক্ষার্থী

হাজীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারের ব্লু মুন ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী ও সেনাবাহিনীর
অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হোসেন মোল্লা লিটনের দেওয়া শিক্ষা উপকরণ পেয়েছে ৩৫০ জন শিক্ষার্থী।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বাকিলা উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো.হোসেন লিটন বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন। প্রতিটি শিক্ষার্থীর মাঝে ৯৫ টাকা মূল্যমানের বসুন্ধরার ৪টি বাঁধাই খাতা, কলম ও পেন্সিল বিতরণ করা হয়।

বুধবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান। সহকারী প্রধান শিক্ষক সুমন দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার এবং বাকিলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য মো. হোসেন মোল্লা লিটন। অনুষ্ঠানে শিক্ষা উপকরণ গ্রহণকারী সকল শিক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শিক্ষা উপকরণ গ্রহণকারী দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানান,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো.হোসেন মোল্লা আংকেল বাকিলা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব থাকাকালীন
আমাদের খোঁজখবর রাখতে ও সবসময় সহযোগিতা করে শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং এখনো আছে।

উল্লেখ্য,সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হোসেন মোল্লা লিটন তার পেনশনের পুরো টাকা এবং ব্লু মুন ক্যাফেটেরিয়ার লাভের পুরো অংশ ব্যয় করেন দুঃস্থ ও অসহায়দের মাঝে।

তিনি অবসরে আসার পর থেকে নিজ এলাকার গরিব,অসহায় পরিবারসমূহকে সহযোগিতা করে আসছেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রয়োজনমত গাইড বই, প্রাইভেট খরচ, ফরম পূরণের টাকা,শিক্ষা উপকরণ বিতরণ করে আসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।