ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে অঙ্গীকার বন্ধু সংগঠনের পুরস্কার বিতরণ

মতলব দক্ষিণ(চাঁদপুর)প্রতিনিধি
সেপ্টেম্বর ২০, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার উদ্যোগে ২০২৫ সালের মেধাবৃত্তি ও বর্ণ প্রতিযোগিতা শেষে এক জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২০ সেপ্টেম্বর, শনিবার সকাল ১১টায় পৌর অডিটোরিয়ামে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউর রহমান জিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক মতলব আল-রশিদ ক্লাব।

তিনি তার বক্তব্যে বলেন— “আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হলে শুধু বইয়ের পড়াশোনা নয়, সৃজনশীল প্রতিযোগিতারও প্রয়োজন আছে। এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তুলবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ সোহেল রানা সরকার, সমন্বয়ক (মতলব উত্তর উপজেলা), অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা এবং সম্মানিত সদস্য, এলিট পরিষদ। তিনি বলেন— “শিক্ষার্থীদের জন্য আমরা প্রতিবছর এ ধরনের আয়োজন করতে চাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই এই মেরুদণ্ডকে শক্তিশালী করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।” পুরো অনুষ্ঠান প্রাণবন্ত উপস্থাপনায় পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আল আমিন মিয়াজী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আউয়াল, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তিনি বলেন— “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক মনোভাবকে ইতিবাচক পথে চালিত করবে। গ্রামের শিক্ষার্থীরাও মেধা দিয়ে যে এগিয়ে যেতে পারে, সেটিই প্রমাণিত হলো।”এছাড়াও উপস্থিত ছিলেন রাশেদ জামান টিপু, উপদেষ্টা অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা ও ভারপ্রাপ্ত আহবায়ক মতলব উত্তর উপজেলা যুবদল। তিনি বলেন— “যুব সমাজের দায়িত্ব শুধু রাজনীতি নয়; শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তাদের উৎসাহিত করাও আমাদের কর্তব্য।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফয়সাল আহমেদ সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক মতলব উত্তর উপজেলা যুবদল।

মোঃ মিজানুর রহমান, উপদেষ্টা অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা। শামসুজ্জামান ডলার, উপদেষ্টা অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুব কল্যাণ সংস্থা ও দৈনিক ইত্তেফাকের চাঁদপুর জেলা প্রতিনিধি। সাঈয়েদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা, প্রতিষ্ঠাতা ডিউড্রপ্স ইন্টারন্যাশনাল স্কুল। আরিফ উল্লাহ, প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল স্কলারস মেরিট স্কুল এন্ড কলেজ।আব্দুল মান্নান সাগর, যুগ্ম আহবায়ক মতলব উত্তর উপজেলা যুবদল সহ আরো অনেকে। বক্তারা বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার এই উদ্যোগ শুধু শিক্ষার্থীদের পুরস্কৃত করা নয়, বরং শিক্ষার প্রতি তাদের ভালোবাসা ও দায়িত্ববোধ বাড়িয়ে দেবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক এএস পলাশ মেধা বৃত্তি ও বর্ণ প্রতিযোগিতার কার্যক্রম উপস্থাপন করেন উপকমিটির আহবায়ক মোঃ রাসেল মিয়া, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব ইঞ্জিনিয়ার সালাউদ্দিন খান।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। বর্ণ প্রতিযোগিতা ও মেধাবৃত্তি পরীক্ষায় সেরা হওয়া শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

শিক্ষার্থীরা পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অভিভাবকেরা জানান, এ ধরনের প্রতিযোগিতা তাদের সন্তানদের পড়াশোনায় মনোযোগী করে তুলবে এবং মেধা বিকাশে সহায়ক হবে। এছাড়াও সংগঠন এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কামরুল হাসান, সিমান্ত পাল, সাদ্দাম হোসেন, শাকিল হোসেন সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন শিশু শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লা, গীতা পাঠ করেন দীপ শূর।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে এক আন্তরিক পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা শিক্ষা ও সমাজ উন্নয়নে এমন কর্মসূচি অব্যাহত রাখবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।