আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ ইং উপলক্ষে হাজীগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের বিএনপি’র প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি.মমিনুল হক।
শনিবার ২০ সেপ্টেম্বর বিকেলে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সোনাইমুড়ি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য লায়ন ইঞ্জি.মমিনুল হক বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ধর্ম যার যার,দেশ সবার।
ধর্ম যার যার,নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। অতীতের মতো এবারও আপনারা শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করবেন।
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সবসময় আপনাদের পাশে ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত প্রানকৃষ্ণ সাহা মনা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সঞ্জয় কর্মকার,যুগ্ম সাধারণ সম্পাদক সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরী সুন্টি, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত দাস রাজু,নবদুর্গা সংঘের সাধারণ সম্পাদক এডভোকেট সুমন দেবনাথ রাজু প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন,পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা, সহ-সভাপতি প্রদীপ সাহা,সাংগঠনিক সম্পাদক অজয় সরকার,দপ্তর সম্পাদক সুজন দাস।
এসময় বিভিন্ন পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন প্রমুখ।
মতবিনিময় সভায় ২৯টি পূজা মণ্ডপের প্রতিটিতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
