ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে বিএনপি অফিসে হামলা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁদপুর ট্রিবিউন
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জে উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মো. আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদগঞ্জ থানা ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আদালত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ২০২২ সালের ১ অক্টোবর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কর্মসূচি পালন করছিলেন। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। এ ঘটনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পরে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ ঘটনায় মামলা হয়। ওই মামলার আসামি হিসেবে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

আলাউদ্দিন ভূঁইয়া গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের রামপুর ভূঁইয়া বাড়ির প্রয়াত চেয়ারম্যান খাজা আহম্মদ ভূঁইয়ার ছেলে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এসব তথ্য নিশ্চিত করে নিশ্চিত করে বলেন, বিএনপির কার্যালয়ে ভাঙচুর মামলা আসামি আলাউদ্দিন পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।