চাঁদপুর শহরের পুরানবাজার থেকে তিন মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে পুরানবাজারের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তিন মাদক কারবারি হলেন, টুটুল (৪০) সেলিম (৩২) ও রতন (৪০)। এসময় তাদের কাছ থেকে বেশকিছু ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও একটি মুঠোফোন জব্দ করা হয়।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লে. মোহাম্মদ জাবিদ হাসান জানান, এই তিন মাদক কারবারি ওই এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্যান্য মাদক বিক্রির সঙ্গে জড়িত। এমন অভিযোগ পেয়েই পুলিশের সহায়তা নিয়ে ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। পরে সদর মডেল থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়।
প্রসঙ্গত, গতবছরের পহেলা সেপ্টেম্বর থেকে সেনাবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক কারবারি এবং চাঁদাবাজ ও সন্ত্রাসী আটক করতে সারাদেশের মতো চাঁদপুর জেলায়ও অভিযান অব্যাহত রেখেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
