ঢাকাশুক্রবার , ১২ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

হাজীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৫ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রসাশনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে এ সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো: জাবেদ হোসেন চৌধুরী, ওসি মহিউদ্দিন ফারুক,হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার,ইউপি চেয়ারম্যান  গোলাম মোস্তফা স্বপন,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু রুহিদাস বনিক,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ সাহা,পৌর সচিব তোফায়েল আহমেদ, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা রাজিয়া আক্তার, সহকারি শিক্ষা অফিসার জাকির হোসেন,পৌর পুজা উদযাপন সভাপতি রাধা কান্ত দাস রাজু,সাধারণ সম্পাদক শ্যামল সাহা,হাজীগঞ্জ শ্রী শ্রী জিউর আখড়ার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন হালদার প্রমূখ।

এসময় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ সাংবাদিক ও গন্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রস্তুতিমূলক সভায় হাজীগঞ্জ উপজেলায় মোট ২৯ টি পূজা মন্ডপে শান্তিপূর্ণ পূজা পালনে প্রয়োজনী ব্যবস্থা গ্রহনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। পূজা চলাকালে সেনাবাহিনী ও সাদাপোষাকে আইন শৃংখলা বাহিনী কাজ করবে বলে সভায় জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।