ঢাকাসোমবার , ৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ

হাজীগঞ্জ প্রতিনিধি
সেপ্টেম্বর ৮, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ওমর ফারুক (টিটু)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবউদ্দীন (শাবু)।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কিরন তালুকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এমরান হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল হাসান পাটোয়ারী,সিনিয়র শিক্ষক মাহবুব এলাহি ও শিক্ষক আব্দুল সত্তার তালুকদার।

এছাড়া বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, যুবদল সভাপতি ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মুন্সি, সহ-সাধারণ সম্পাদক আহমেদ বিন শাহেন শাহা এবং পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম (টগর)।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।