চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে স্বরণকালের শ্রেষ্ঠ বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গেলো শুক্রবার দুপুরে উপজেলার রামপুর বাজার থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল মাঠে সমবেত হয়। এসময় ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্ল্যাহ্ পাটোওয়ারী ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের নেতৃত্বে প্রায় তিন হাজারের অধিক নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মমিনুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই প্রফেসর বিএনপি নেতা খাইরুল বাশার দুলাল উপজেলা জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মোজাম্মেল হক মজুমদার ইউপি সদস্য আব্দুল খালেক ইউপি সদস্য মিজানুর রহমান ইউপি সদস্য মামুনুর রশিদ সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান এরশাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন মজুমদার যুবদল নেতা আনোয়ার হোসেন খলিফা বিল্লাল হোসেন কাজী আব্দুল কাদের উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম হিরা সাবেক ছাত্রনেতা ছামাদ পাঠান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান হোসেন মজুমদার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল তানভীরনসাধারণ সম্পাদক সালাউদ্দিন পাটোওয়ারী শাকিবসহ বিএনপি যুবদল ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
