ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

কচুয়া প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরে কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রাতভর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছে জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

চাঁদপুর জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষ্যে বৃহস্পতিবার কচুয়া থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন- সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কচুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মুহম্মদ হেলাল চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কচুয়া থানার অফিসার ইনচার্জ এম. এ হালিম প্রমুখ।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মণ্ডপে মণ্ডপে উপস্থিত হয়ে পূজা কমিটি, পূজা মণ্ডপের নিরাপত্তার দ্বায়িত্বে থাকা পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।