ঢাকামঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা-ভাঙচুর

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২৬, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খানের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চাঁদপুর-কৃমিল্লা সড়কের সিংহ পাড়া এলাকায় অবস্থিত তার বাসভবনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি নেতা আজম খানের বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।

 

এ বিষয়ে আজম খান জানান, একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎই দুপুরে বাড়িতে হামলা করে। তারা বাড়িতে ঢুকে বাড়ির ভেতরের আসবাবপত্রসহ অন্যান্য জিনিস ভাঙচুর করে। এ সময় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। হামলার পেছনে জেলা বিএনপির একাংশ, যুবদল ও ছাত্রদলকে দায়ী করেছেন বিএনপি নেতা আজম খান। জড়িতদের গ্রেপ্তারেরও দাবি জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

 

সূত্র: চ্যানেল ২৪

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।