ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ১৫ হাজার ৮ শ’ নকল ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ২৪, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাউরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়,গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে যৌথ বাহিনী বাউরা এলাকায় অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার হন লিটন (৫৫), সুমন (২৫), সাগর (২৮) ও ইয়াসমিন (২১)। এ সময় তাঁদের কাছ থেকে ১৫ হাজার ৮০০ পিস নকল ইয়াবা এবং ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।