ঢাকারবিবার , ২৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্যোগে  নাট্যকার সেলিম আল দীনের  ৭৬তম জন্মজয়ন্তী উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি:
আগস্ট ২৪, ২০২৫ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

“নাটক হোক সুস্থ সমাজের দর্পণ “স্লোগানকে সামনে রেখে বাংলা নাটকের রূপকার বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ডক্টর সেলিম  আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্দ্যেগে আলোচনা- গান- কবিতা পাঠ, নাট্যঅংশ এবং দিনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে ।

অনুষ্ঠানের শুরুতে থেকে শেষ পর্যন্ত ভার্চুয়ালে যুক্ত ছিলেন  বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসী সিরাজের সভাপতিত্বে – সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায়

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের  প্রধান উপদেষ্টা এরশাদ আলী,  সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যকরী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ সংগঠনের সদস্য এবং অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা জামশেদ রানা ,নোহা।
যন্ত্রসঙ্গীতে ছিলেন জামশেদ রানা, তবলায় মোঃ বাবুল ।

অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যজন এজাহারুল হক মিজান।

সুন্দর একটি আয়োজনে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।