“নাটক হোক সুস্থ সমাজের দর্পণ “স্লোগানকে সামনে রেখে বাংলা নাটকের রূপকার বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রতিষ্ঠাতা নাট্যকার ডক্টর সেলিম আল দীনের ৭৬তম জন্মজয়ন্তী উপলক্ষে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটারের উদ্দ্যেগে আলোচনা- গান- কবিতা পাঠ, নাট্যঅংশ এবং দিনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়েছে ।
অনুষ্ঠানের শুরুতে থেকে শেষ পর্যন্ত ভার্চুয়ালে যুক্ত ছিলেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
রিয়াদ বাংলাদেশ থিয়েটারের সভাপতি মসী সিরাজের সভাপতিত্বে – সিনিয়র সহ-সভাপতি হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায়
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ আলী, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, কার্যকরী সদস্য আরিফুর রহমান টিটু, মির্জা কামাল, কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ সহ সংগঠনের সদস্য এবং অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন সংগঠনের উপদেষ্টা জামশেদ রানা ,নোহা।
যন্ত্রসঙ্গীতে ছিলেন জামশেদ রানা, তবলায় মোঃ বাবুল ।
অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় ছিলেন নাট্যজন এজাহারুল হক মিজান।
সুন্দর একটি আয়োজনে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন রিয়াদ বাংলাদেশ থিয়েটারের পক্ষ থেকে।