বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন কুমিল্লাস্থ কচুয়া সমিতি। বৃহস্পতিবার চাঁদপুরের কচুয়া উপজেলার পিপলকরা প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় বেশী ক্ষতিগ্রস্থ পিপলকরা,সানন্দকরা, বড় ভবানীপুর,ছোট ভবানীপুর গ্রামের অর্ধশতাধিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
সমিতির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে ও কুমিল্লা আদর্শ হাসপাতালের পরিচালক হাফেজ হুমায়ুন কবিরের সঞ্চালনায় নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির উপদেষ্টা অধ্যাপক এম এ ওয়াদুদ মজুমদার, সাধারণ সম্পাদক আবুল হাসানাত আজাদ,উপদেষ্টা অধ্যাপক মোঃ ইউনুছ, ইসহাক মুন্সী, এ এম মঞ্জুর আহমেদ, অর্থ সম্পাদক আলী আশ্রাফ, সদস্য শামছুল হক, অধ্যাপক মনির হোসেন, আনোয়ার হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ ও সমাজ কর্মী শাহআলম, মোহাম্মদ হোসেন প্রমূখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
