চাঁদপুর জেলা আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত ‘ন্যয়কুঞ্জ’ নামের নতুন ঘরের উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ফিতা কেটে এটির উদ্বোধন করেন চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম সামচ্ছুন্নাহার।
এখন থেকে জেলার আট উপজেলা থেকে আসা বিচারপ্রার্থী নারী, শিশু ও বয়স্কদের জন্য নির্দিষ্ট বিশ্রামকক্ষের ব্যবস্থা করা হলো। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আইনজীবী সমাজ ও আদালতে আসা সাধারণ মানুষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) মুহাম্মদ আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) সৈয়দ তফাজ্জল হোসেন হীরু, সিনিয়র সহকারী জজ ইবরাহিম সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর ব্যাপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সরকারি পক্ষের আইনজীবী (জিপি) অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রীপন এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. শিরিন সুলতানা মুক্তা।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
