ঢাকামঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে অযু করতে গিয়ে প্রাণ গেলো আপন দুই বোন অহি-সহির

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ১৯, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

‎ঘরের পাশে পুকুরের পানিতে ডুবে আপন দুই বোন বিবি মরিয়ম অহি (১০) ও সিদরাতুল মুনতাহা ছহির (৬) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর  ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মহিন উদ্দিন ফরায়েজির বাড়িতে এ ঘটনা ঘটে। তারা ওই বাড়ির কুয়েত প্রবাসী বেলাল হোসেনের সন্তান।

অহি দক্ষিণ জয়নগর ওয়াজেদিয়া মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও ছহি ধর্মপুর দারুল কুরআন রাহমানির মাদরাসার নার্সাররি ছাত্রী।  চার বোনের মধ্যে তারা দুজন ছোট ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় মোহাম্মাদপুর ইউপির প্যানেল চেয়ারম্যান-২ কাজি জহিরুল ইসলাম আল মাসুদ জানান, ভোরে দুই বোন ঘরের পাশে অযু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। সকাল ৭টার দিকে পুকুর ঘাটে দুই বোনের জুতা দেখে তাদের খুঁজতে থাকেন চাচা। পরে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।