ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে টোরাগড় আদর্শ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৫ ১২:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে টোরাগড় আদর্শ সামাজিক উন্নয়ন সংগঠনের উদ্যোগে টোরাগড় গ্রামের মাধ্যমিক পর্যায়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে হলরুমে পৌর ৭ ও ৮নং ওয়ার্ড টোরাগড় ও বদরপুর এলাকার মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট,শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মো.আজাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।

মো. বিল্লাল হোসেন ও মো. বোরহান উদ্দিন সোহাগের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

এসময় অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন,সাবেক ছাত্রনেতা মো. হুমায়ুন কবির। এ সময় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত,দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় দোয়া-মাহফিল পরিচালনা ও মোনাজাত করেন,টোরাগড় কাজী বাড়ি জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মো. আব্বাস আলী।

এ সময় সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন কাজী জিয়াউর রহমান। অনুষ্ঠানের মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধসহ সামাজিক ও মানবিক কাজে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মনির হোসেন, মো. মনির ভুইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান বাস্তবায়নে সংগঠনের মো. সফিকুল ইসলাম, মো. সেলিম কাজী, মো. জাহাঙ্গীর হোসেন, মো. সফিকুর রহমান,মো. হারুন অর রশিদ, মো. কবির হোসেন, মো. সেলিম খাঁন, মো. আশু মিয়া, মো. দুলাল হোসেন, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. আমির হোসেন, মো. জসিম উদ্দিন, মো. মাইনুদ্দিনসহ অন্যান্য সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।