ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ১৫, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ানের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) বিকেলে স্থানীয় মেহের কালিবাড়ি গুলাচি বাড়ি মসজিদে আয়োজিত কর্মসূচিতে পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা জুবায়ের আল নাহিয়ান, শাহরাস্তি পৌরসভা বিএনপির সহ-সভাপতি ও ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউল্লাহ মিয়াজী, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন মিয়াজি আনু, পৌর তাঁতি দলের সভাপতি ও সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন খোকন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদল নেতা সালাউদ্দিন সুজন, পৌরসভা ৮ নং ওয়ার্ড বিএনপি নেতা আনিসুর রহমান পাটোয়ারী আনিস, উপজেলা যুবদল নেতা মো. তারেক মাহমুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক রেজাউল করিম পাটোয়ারী, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন যুবদল নেতা শরীফ হোসেন, ৯ নং ওয়ার্ড যুবদল নেতা শরীফ হোসেন, সূচিপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি নেতা সালেহ আহমেদ, চিতোষী পশ্চিম ইউনিয়ন যুবদল নেতা তৈবুর রহমান এবং উপজেলা ছাত্রদল নেতা জাহিদ আহমদ শান্তসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।