ঢাকাবৃহস্পতিবার , ১০ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে আদালতের নির্দেশে গণঅভ্যুত্থানের দিন নিহত কিশোরের মরদেহ উত্তোলন

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১০, ২০২৪ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট থানা পুলিশের গুলিতে নিহত কিশোর শাহাদাত হোসেনের (১৬) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

৯ অক্টোবর বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের উপস্থিতিতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বেপারী বাড়ি থেকে লাশ উত্তোলনের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামসুজ্জামান জানান, ৫ আগস্ট নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন থানায় প্রবেশের চেষ্টার সময় একপর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে শাহাদাত থানার সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।