ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালিতে এসে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ৫, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে বিএনপির বিজয় র‍্যালিতে এসে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু।

শাহরাস্তি উপজেলা বিএনপি আয়োজিত ৫ আগস্টের বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করতে এসে অসুস্থ হয়ে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৩৫) মৃত্যুবরন করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় মিজানুর রহমান বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করতে খিলা বাজার স্কুল মাঠে নেতাকর্মীদের সাথে ঝড়ো হন।

এ সময় তিনি বুকের ব্যথা অনুভব করলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মিজানুর রহমান ২ সন্তানের জনক। বিএনপির নিবেদিত যুবদল নেতা হিসেবে এলাকায় পরিচিত।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপি সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। রাত ৯ টায় তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।