হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গনঅভ্যুত্থানে এক বছর ফুর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে পশ্চিম বাজারে গিয়ে গণমিছিলটি শেষ হয়।
এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য,চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক ইঞ্জি.মমিনুল হক।
এসময় তিনি বলেন,ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন বাংলাদেশ। সেই শহীদদের স্বরণে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত স্মৃতি পালন করছে। আজকের এ সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে। স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় দেড় যুগ ধরে দেশটাকে গনতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্বৈরাচার পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছে। আমাদের নেতা তারেক রহসানের নেতৃত্বে আগামি দিনে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেখতে পাবে নতুন এ বাংলাদেশ। সেই লক্ষে বিএনপির তৃনমুল থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্ব সুসংগঠিত অবস্থায় তৈরি হয়েছে। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।
বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের বিএনপির কর্মী আজাদ সরকার জীবন দিয়েছে। অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং থাকবো।
বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা,ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।
৫ আগস্ট সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে গণঅভ্যর্থনের বিজয় মিছিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের
কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার,উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজামাল মনির,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্রো,সহ সভাপতি শাহিন মজুমদার,পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
