চাঁদপুরের বিশিষ্ট নৌপরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক মানবিক কাজে নিবেদিতপ্রাণ আলহাজ্ব এম এ বারী খান শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা কাল শনিবার বাদ যোহর চাঁদপুর রেলওয়ে বাইতুল আমীন জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
চাঁদপুর শহরের কেন্দ্রীয় মসজিদ বায়তুল আমিন জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এম এ বারি খান অসংখ্য মসজিদ, মাদ্রাসা, চাঁদপুর ডায়াবেটিক সমিতি, চাঁদপুর রোটারী ক্লাবসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তৈরি করে গেছেন।
এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের স্বত্বাধিকারী সমাজসেবক আলহাজ্ব এম এ বারি খানের মৃত্যুতে চাঁদপুরবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
